Logo
Logo
×

সারাদেশ

পাহাড়ের সকল গণহত্যার বিচার দাবি

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম

পাহাড়ের সকল গণহত্যার বিচার দাবি

ছবি-যুগের চিন্তা

রাঙ্গামাটির লংগদু  উপজেলার ৩৫ কাঠুরিয়া হত্যাসহ পাহাড়ের সকল গণহত্যার বিচার ও ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসনের দাবি জানিয়ে শোক সভা করেছে  পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। 

মঙ্গলবার  পাকুয়াখালী ট্রাজেডি দিবস উপলক্ষে রাঙ্গামাটি শিল্পকলা একাডেমি হলে আয়োজিত  এক শোক সভায় এই দাবি জানানো হয়েছে। 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রঙ্গঙামাটি জেলা শাখার সহ-সভাপতি কাজি জালোয়ার সভাপতিতে শোক সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের রাঙ্গামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান।এতে বক্তব্য রাখেছেন রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক ডাঃ মো. ইব্রাহিম,যুগ্ন সম্পাদক সেলিম উদ্দিন,পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক ইফতেখার সওকত প্রমুখ। ১৯৯৬ সালে  এই দিনে লংগদু উপজেলার পাকুয়াাখালী নামক গহিন স্থানে ৩৫ জন কাঠুরিয়াকে তৎকালিন শান্তিবাহিনী  ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করেছিল। 

এ হত্যাকান্ডের ২৯ বছর পার হলেও সুষ্ঠ তদন্ত ও বিচার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ রয়েগেছে। একই সাঙ্গে পার্বত্য চট্টগ্রামে সকল বৈষম্য নিরসন ও এ অঞ্চলকে নিয়ে ষড়যন্ত্রকারী মহলের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেয়ার আহবান জানান বক্তরা 

এদিকে লংগদুতে পাকুয়াখালি গণহত্যার বিচারের দাবি করে  পিসিসিপি'  শোখ সভা করেছেন। মঙ্গলবার সকালে লংগদু উপজেলা কনফারেন্স কক্ষে এই শোক সভা, দোয়া মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত  হয়েছে। 

সহ-সভাপতি মোঃ আসিফ ইকবাল'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস, বিশেষ অতিথি ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, চট্টগ্রাম মহানগর সভাপতি গিয়াস উদ্দীন, পিসিসিপি লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক খালিদ রেজা প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন