Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় ভাড়া বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ এএম

কুমিল্লায় ভাড়া বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে।

নিহতরা হলেন—সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪৫) এবং তার মেয়ে সুমাইয়া আক্তার (২৩), যিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বিষয়টি নিশ্চিত করে জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুই কক্ষের বিছানায় মা-মেয়ের নিথর দেহ দেখতে পায়। খাটের নিচে পাওয়া যায় একটি বালিশ, যা থেকে শ্বাসরোধের আলামত পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা গত ৫-৬ বছর ধরে কালিয়াজুড়ি এলাকায় বসবাস করছিলেন। তাহমিনার দুই ছেলে—একজন কুমিল্লা ইপিজেডে চাকরি করেন, অন্যজন আইন বিষয়ে পড়াশোনা করছেন।

পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন