Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ৪০০ বোতল ফেন্সিডিলসহ দুই যুবক গ্রেফতার

Icon

বগুড়া প্রতিনিধি :

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম

বগুড়ায় ৪০০ বোতল ফেন্সিডিলসহ দুই যুবক গ্রেফতার

বগুড়ার সদর থানা এলাকায় বিশেষ অভিযানে ৪০০ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর থানার মাটিডালি মোড়ে আইএফআইসি ব্যাংকের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় ঢাকা মেট্রো ন-২১-৭৭৯৮ নম্বরের একটি নীল রঙের টাটা পিকআপ ভ্যান থেকে বিশেষ কায়দায় রাখা মাদক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধার সাঘাটা থানার থৈকরের পাড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে মো. তহিদুল ইসলাম তৌহিদ (২০) এবং নীলফামারীর কিশোরগঞ্জ থানার যদুমনি এলাকার মোজাফফর হোসেন বুড়ার ছেলে মো. মোস্তাকিম (২২)।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, 'উদ্ধার হওয়া ফেন্সিডিল ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন