Logo
Logo
×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-৩ থেকে দুই ইউনিয়ন সরানোর প্রতিবাদে মহাসড়ক অবরোধ

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-৩ থেকে দুই ইউনিয়ন সরানোর প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ছবি : সংগৃহীত

আসন সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের অন্তর্ভুক্ত চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে যুক্ত করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিজয়নগর উপজেলার চান্দুরা বাস স্ট্যান্ড এলাকায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েন দূরদূরান্তের যাত্রীরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ থেকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে।

সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি ইমাম হোসেন অভিযোগ করে বলেন, বিজয়নগরকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবেই এ পরিবর্তন করা হয়েছে। এতে প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষতি ছাড়াও উন্নয়ন বঞ্চিত হবেন সাধারণ মানুষ।

বক্তারা অবিলম্বে দুই ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে পুনর্বহালের দাবি জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন