Logo
Logo
×

সারাদেশ

আগামী নির্বাচনে ইসলামী রাজনৈতিক শক্তিকে মানুষ ভোট দেবে : অধ্যাপক নকিবুল হুদা

Icon

মোহাম্মদ আলী, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ পিএম

আগামী নির্বাচনে ইসলামী রাজনৈতিক শক্তিকে মানুষ ভোট দেবে : অধ্যাপক নকিবুল হুদা

আগামী নির্বাচনে দেশের মানুষ ইসলামী রাজনৈতিক শক্তিকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন, বাঞ্ছারামপুর উন্নয়ন ফোরামের সভাপতি- সহকারী অধ্যাপক (অব.) দেওয়ান মোঃ নকিবুল হুদা।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন বাঞ্ছারামপুরের সদর  ইউনিয়নের ধারিয়ারচর বাজারে নির্বাচনী প্রচারণায় তিনি এ কথা বলেন। 

শত শত সমর্থক ও ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের মায়রামপুর, দোআনি, কাপাসকান্দি, উলুকান্দি, চারআনি,, মানিকপুর, ধারিয়ার চরের প্রতিটি বাড়ি বাড়ি, অলিগলি, ডোর টু ডোর বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে দলীয় নেতা কর্মীরা জোরদার প্রচারনা চালানো হয়।

এ সময় তিনি বলেন, ‘এ দেশের সাধারণ মানুষের দাবি সব ইসলামিক দলের ঐক্য। এ ঐক্য হলে হিন্দুরাও ঐক্যবদ্ধ হবে। কারণ, তারা বিগত সময় দেখেছে ইসলামপন্থিদের দ্বারা হিন্দুরা নির্যাতিত, অত্যাচারিত হয়নি। ভালো মানুষ অন্য মানুষের ওপর অত্যাচার করতে পারে না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন চায়। যেখানে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। যেন তেন উপায়ে চাপিয়ে দেওয়া নির্বাচন জনগণ মেনে নেবে না।’

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মানিকপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত জনসংযোগ স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তারা জানান, জনসংযোগ মাধ্যমে এলাকাবাসীর মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

এদিকে, নির্বাচনী মাঠে প্রধান প্রধান দলগুলোর পাশাপাশি জামায়াতের এমন সরব উপস্থিতি স্থানীয় পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন