Logo
Logo
×

সারাদেশ

পাইকগাছায় সড়ক সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম

পাইকগাছায় সড়ক সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা

খুলনার  পাইকগাছায় উপকূলীয় এলাকায় নদী ভাঙ্গন রোধে টেকসই বেড়ীবাঁধ নির্মাণ ও ১৮ মাইল থেকে কয়রা পর্যন্ত প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে পাইকগাছা নাগরিক ফোরামের আয়োজনে উপজেলার জিরোপয়েন্ট চত্বরে মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি খুলনা-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক। 

বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট দিপংকর সাহা, মোস্তাক আহমেদ, স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ ফারুক হোসেন, উপজেলা শ্রমিক দলনেতা হাবিবুর রহমান, ছাত্রনেতা সাইফুল ইসলাম, আক্তার হোসেন, শাহাবুদ্দিন সরদার, নোয়াব আলী সরদার, শহিদুল ইসলাম ও সিরাজুল ইসলাম। 

বক্তারা এলাকার উন্নয়ন, অনিয়ম, দূর্নীতি প্রতিরোধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বহিরাগত কোন প্রার্থী না দেওয়ার জন্য রাজনৈতিক দলের উর্ধতন নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। এসময় বক্তারা আরো বলেন আগামী এক মাসের ভিতরে সড়ক সংস্কার করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন