Logo
Logo
×

সারাদেশ

নুরাল পাগলের দরবারে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আসামি সাড়ে ৩ হাজার

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ এএম

নুরাল পাগলের দরবারে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আসামি সাড়ে ৩ হাজার

ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে বিক্ষুব্ধ জনতার হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় পুলিশের ওপর আক্রমণের অভিযোগে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবারের (৫ সেপ্টেম্বর) ওই ঘটনার পর রাতেই গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেন।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, ঘটনায় আমাদের ১০–১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা দুটি গাড়ি ভাঙচুর করেছে। আসামিদের ধরতে অভিযান চলছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিক্ষুব্ধ জনতা তাদের ওপর হামলা চালায়। এ সময় দরবার শরীফ এলাকায় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর হয়। পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং অভিযুক্তদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার সকালে গোয়ালন্দে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দরবার শরীফ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ধ্বংসস্তূপ দেখতে ভিড় করছেন স্থানীয়রা।

শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডে নুরাল পাগলের দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। এ সময় নুরাল পাগলের ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হন। পরে বিক্ষুব্ধরা দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশকে লক্ষ্য করে হামলা হয় এবং দুটি গাড়ি ভাঙচুর করা হয়। পরবর্তীতে হামলাকারীরা নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন