Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে অর্ধশত দোকান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ এএম

গাজীপুরে কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে অর্ধশত দোকান

ছবি : সংগৃহীত

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শাপলা ম্যানশন সংলগ্ন কাঁচাবাজারে সকাল ৬টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তেই আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ভোগরা ইউনিটের তিনটি এবং জয়দেবপুর ইউনিটের দুটি—মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর জানা যাবে।

ব্যবসায়ী আনিসুর রহমান জানান, বাজারের উত্তর দিকের মসলা পট্টি থেকে আগুনের সূত্রপাত হয়। তার ধারণা, অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন