Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে শতবর্ষী উকিলবাড়ি সরকারী খাল উদ্ধার

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম

রূপগঞ্জে শতবর্ষী উকিলবাড়ি সরকারী খাল উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার শীতলক্ষ্যা নদী থেকে বম্রপূত্র নদীর সংযোগে সরকারি উকিল বাড়ি খালের অবৈধ দখলদার উচ্ছেদ করেছেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন।

সেপ্টেম্বর (২ মঙ্গলবার) দুপুরে উপজেলার কাঞ্চন পৌর বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কাঞ্চন পৌর প্রশাসক তরিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর কাউন্সিলর মফিকুল ইসলাম খান, মোঃ রোকন মিয়া, কাঞ্চন ফাঁড়ি পুলিশ উপ পরিদর্শক ফরহাদুল ইসলামসহ কাঞ্চন পৌর কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতা কর্মীরা।

অভিযান পরিচালনা শেষে কাঞ্চন পৌর প্রশাসক তরিকুল আলম সাংবাদিকদের বলেন, বিগত সময়ে সরকারী খাল স্থানীয় প্রভাবশালী ও কতিপয় আবাসন কোম্পানির লোকজন কোথাও বালি ফেলে,কোথাও দোকানপাট, ঘর বাড়ি করে দখলে নিয়েছে। এতে বহু গ্রাম পানিবন্দি হয়েছিলো। জনগণের দাবী ও সরকারী ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ এ খালটির অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান করছি। খালের সীমানায় যত শক্তিশালীই থাকুক তা উচ্ছেদ করা হবে। পাশাপাশি খাল খননের মাধ্যমে পানি প্রবাহ ফিরিয়ে আনা হবে।

পৌর কাউন্সিলর মফিকুল ইসলাম খান বলেন, গত ১৫ বছর এখানে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছি। বিগত সময়ে আওয়ামী লীগের লোকজন প্রকাশ্যে খালটি দখল করে নেয়। এসব নিয়ে প্রতিবাদ করলেই বিপদে পড়তাম, কারণ বিএনপি করতাম বলে । তবুও প্রশাসনের আইনশৃঙ্খলা সভায় এসব তুলে ধরেছি। সে সময় কোন কাজ হয়নি। খালটি দখলমুক্ত করতে কাঞ্চন পৌর কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনায় করায় পৌরবাসী অত্যন্ত আনন্দিত

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন