Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় নানা কর্মসূচিতে বিএনপির বর্ষপূর্তি উদযাপিত

Icon

বগুড়া প্রতিনিধি :

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম

বগুড়ায় নানা কর্মসূচিতে বিএনপির বর্ষপূর্তি উদযাপিত

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দিনভর নানা কর্মসূচি পালিত হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, শোভাযাত্রা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, বিনামূল্যে চিকিৎসা ও রক্তদান অ্যাপ উদ্বোধনসহ নানা আয়োজন ছিল দিনব্যাপী কর্মসূচিতে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের নবাববাড়ী রোডস্থ জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।

এদিন পৃথক সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেনসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মুক্তিযুদ্ধের প্রজন্মদল ও অঙ্গ সংগঠনের নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল দত্তবাড়িতে ড্যাব বগুড়ার সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। বাদ যোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সন্ধ্যায় সাতমাথায় প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন