Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে সৈকত বারে আগুন

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১১:২৭ এএম

চট্টগ্রামে সৈকত বারে আগুন

চট্টগ্রামে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সংস্থাটির তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, মোটেল সৈকতের সামনে বারে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনে দুর্বৃত্তরা মোটেল সৈকতের বারটি লুটপাট করে। এরপর দীর্ঘদিন বন্ধ থাকার পর সংস্কার শেষে সম্প্রতি এটি পুনরায় চালু করা হয়েছিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন