Logo
Logo
×

সারাদেশ

পাইকগাছায় ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৩:০৯ পিএম

পাইকগাছায় ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ড সদস্য আনিছুর রহমানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার গদাইপুর গ্রামের অন্ধ মোস্তাক গাজী ও একই এলাকার হালিমাসহ একাধিক ব্যক্তি ৮নং ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করেন। অভিযোগে মোস্তাক জানান মেম্বার তাকে ঘর করে দেয়ার কথা বলে ২০ হাজার টাকা দাবী করে। সে তাকে ১০ হাজার টাকা প্রদান করে। কয়েক বছর হয়ে গেলেও আজও তার ঘরের খোঁজ নেই। এছাড়া চাউলের কার্ড করে দিয়ে আরও ৫ হাজার টাকা নেয়ার অভিযোগ করেন। এছাড়াও বোন পারুলের কাছ থেকে ঘর করে দেয়ার নামে ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। স্থানীয় হালিমাকে চাউলের কার্ড করে দেয়ার নামে ৪ হাজার হাজার টাকা হাতিয়ে নেয়। দীর্ঘ ৩ বছর চলে গেলেও এখন ও তার কার্ড হয়নি। টাকা ফেরৎ চাইলে টাকাও দিচ্ছেনা।

ভুক্তভোগীরা আরও বলেন, এভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে ঘর ও কার্ড করে দেয়ার কথা বলে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে। যা এলাকায় তদন্ত করলে প্রমান পাওয়া যাবে বলে তারা ভিডিও সাক্ষাৎকারে জানান।

৫ই আগষ্টের স্বৈরাচারী হাসিনা সরকার পতনের পর সে দীর্ঘদিন পলাতক ছিল। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তার নামে মামলা হয়। উচ্চ আদালত থেকে ১টি নাশকতা মামলার ৩ মাসের জামিনে আছে।

এ ব্যাপারে ইউপি সদস্য আনিছুর রহমান বলেন, ‘আমি মোস্তাকের টাকা ফেরৎ দিয়ে দেব। পারুলের কাছ থেকে সুদে টাকা নিয়েছি। তবে অর্থনৈতিক ভাবে খুব কষ্টে আছি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন