Logo
Logo
×

সারাদেশ

মৎস্য ঘের থেকে তুলে নিয়ে যুবককে গুলি করে হত্যা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০২:১৯ পিএম

মৎস্য ঘের থেকে তুলে নিয়ে যুবককে গুলি করে হত্যা

তোফায়েল আহমদ

কক্সবাজারের মহেশখালীতে মৎস্য ঘের থেকে তুলে নিয়ে এক যুবককে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। রবিবার (২৪ আগস্ট) ভোরে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের কাউল্যার ব্রিজ সংলগ্ন বাঁশঝাড় থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়। 

নিহত তোফায়েল আহমদ (৩৩) মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনার মৃত ছিদ্দিক মাতব্বরের ছেলে। তিনি পেশায় চিংড়ি ঘের ব্যবসায়ি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বিষয়নি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনদের বরাতে মঞ্জুরুল হক বলেন, শনিবার গভীর রাতে কালারমারছড়া ইউনিয়নের আটজইন্ন্যা ঘোনা এলাকায় একটি মৎস্য ঘেরে হানা দেয় একদল সশস্ত্র দূর্বৃত্ত। এতে তারা ঘেরের কর্মচারিদের মারধর করে মাছ সহ অন্য মালামাল লুটপাট চালায়। পরে চলে যাওয়ার সময় তোফাইল আহমদকে দূর্বৃত্তরা তুলে নিয়ে যায়। খবর পেয়ে রাতে স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করেও সন্ধান পাননি। 

ওসি বলেন, রবিবার ভোরে কালারমারছড়ার কাউল্যার ব্রিজ সংলগ্ন এলাকায় বাঁশঝাড়ে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর শুনে স্বজনরা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুনের রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারের পুলিশের অভিযান চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন