Logo
Logo
×

সারাদেশ

এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১০:৪১ এএম

এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা চালতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আওলাদ হোসেন (২৩), হাবিল (২২) ও কাইয়ুম (২২)। আহত ইমন (২০) বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। নিহত ও আহত সবাই সিরাজদিখানের রশুনিয়া ইউনিয়নের খিলাপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সার্ভিস লেনে পড়ে যান তারা। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আওলাদ ও হাবিল মারা যান। পরে হাসপাতালে কাইয়ুমেরও মৃত্যু হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও আহতকে হাসপাতালে পাঠান।

হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আবু নাইম ছিদ্দিকি বলেন, মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারানোর পর প্রাইভেটকারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

এর আগে একই দিন সকালে শ্রীনগরের ষোলঘর এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকার উল্টে আরও তিনজন নিহত হন। পৃথক দুটি ঘটনায় একদিনে এক্সপ্রেসওয়েতে মোট ছয়জনের প্রাণহানি হলো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন