Logo
Logo
×

সারাদেশ

সিলেটের নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১২:০৪ পিএম

সিলেটের নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম

ছবি : সংগৃহীত

সিলেটের জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করলে বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী তাকে স্বাগত জানান। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা বিষয়ক একটি কর্মশালায় সভাপতিত্ব করেন।

এর আগে, সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সরিয়ে নেওয়া হয়। তার স্থলে দায়িত্ব পান সারওয়ার আলম, যিনি ভেজাল ও দুর্নীতিবিরোধী অভিযানে দেশজুড়ে পরিচিত একজন প্রশাসনিক কর্মকর্তা।

সারওয়ার আলম উপসচিব পদমর্যাদায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন।

২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। তিনবার পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ার পর গত বছরের ১৪ আগস্ট তিনি উপসচিব পদে উন্নীত হন।

সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় ব্যাপক বিতর্কের মধ্যেই জেলা প্রশাসক পদে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন জেলা প্রশাসক হিসেবে সারওয়ার আলমের দায়িত্ব গ্রহণকে প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ফেরানোর উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন