পাইকগাছায় সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৭:১৪ পিএম
খুলনার পাইকগাছার দক্ষিণ কাটিপাড়া বিলের খাস খাল উন্মুক্ত'র দাবীতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় কাটিবাজার প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি নেতা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সস্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। বক্তব্য রাখেন একই কমিটির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, কৃষকদলের উপজেলা সভাপতি মেছের আলী সানা, সাইফুদ্দিন সুমন ও স্থানীয় বিএনপি নেতা সরদার নাজির আহম্মেদ।
বক্তারা বলেন, ‘রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া মৌজায় ৩-৪ 'শ বিঘা জমিতে পানি উঠানামার একমাত্র খালটি স্থানী আব্দুস সাত্তার মৌড়ল কয়েকটা খন্ডে বাঁধ দিয়ে মাছ চাষ করছে। ফলে পানি সরবরাহের পথ সম্পুর্ন বন্ধ হয়ে গেছে। এদিকে গত দু-মাস যাবৎ একটানা বৃষ্টির পানিতে উল্লেখিত জমি পানিতে নিমজ্জিত হয়ে আছে। বার বার জমির মালিকরা বাঁধ কেটে পানি নিষ্কাশনের কথা বললেও সাত্তার মোড়ল সেদিকে কর্ণপাত করছেনা। ফলে কৃষরা আমন ধান চাষ করতে পারছেনা। এজন্য দ্রুত পানি নিষ্কাশনের দাবীতে মানববন্ধন ও পথসভার আয়োজন করে আমরা জলাবদ্ধতা নিরসনে সরকারের কাছে দাবি জানায়।’
মানববন্ধনে বক্তারা জানান, ‘জলাবদ্ধতা নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করলেও কোন ব্যাবস্থা নেওয়া হয়নি।,
এবিষয়ে সাত্তার মোড়ল জানান, আমি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে দীর্ঘদিন ধরে ধান চাষ করছি। মানববন্ধনে যেটা বলেছেন সেটা সঠিক নয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, ‘অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।,



