Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত ১

Icon

বগুড়া অফিস :

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৯:৫২ পিএম

বগুড়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত ১

বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারায় যাত্রীবাহী কোচ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে লক্ষ্মী রানী (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লক্ষ্মী রানী গাবতলী উপজেলার লাংলু গ্রামের খোকন চন্দ্রের স্ত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী অরিন ট্রাভেলসের একটি কোচ চন্ডিহারা বাজার এলাকায় গাবতলীগামী সিএনজিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী লক্ষ্মী রানী নিহত হন

তিনি আরও জানান, দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কোচটি জব্দ করা হলেও চালক ও সহকারীকে আটক করা যায়নি।,

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন