পুলিশ পরিদর্শক, অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল কাদের (নয়ন) ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাইহে রাজিউন।
শনিবার (১৬ আগস্ট) সকালে ৮টায় সুনামগঞ্জের তাহেরপুর থানায় কর্মরত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আবদুল কাদের নয়ন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের বিবির হাট বাজার এলাকার মৃত হাবিব উল্যাহর ছেলে মৃত্যু কালে তিনি স্ত্রী দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
আবদুল কাদের নয়নের ভগ্নিপতি কমলনগর উপজেলার চর ফলকন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাকের জানান, নয়ন ২০০৪ সালে বাংলাদেশ পুলিশে নিয়োগ পেয়ে সাব ইন্সপেক্টর চাকরিতে যোগদান করেন।
বর্তমানে তিনি সুনামগঞ্জ জেলার তাহের পুর থানায় পুলিশ পরিদর্শক অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। শনিবার সকালে নিজ কর্মস্থলে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
রোববার সকাল সাড়ে ৯ টায় বিবিরহাটের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে। তার কর্ম জীবনসহ প্রতিটি মুহূর্তে ভুলত্রুটি গুলোর জন্য ক্ষমা চেয়ে রুহের মাগফেরাত কামনা করেন।



