Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় ৪ জনের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১০:৪২ এএম

চট্টগ্রামে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় ৪ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে পিকআপ ভ্যানের ধাক্কায় চারজন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—কালা দাশ (৩০), আকাশ দাশ (২৮) ও অজিত দাশ (৩০)। নিহত ও আহত সবাই মাছ ব্যবসায়ী ছিলেন এবং ফিশারি ঘাটে মাছ আনতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন জানান, পিকআপটি চট্টগ্রামের দিকে যাওয়ার পথে সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় পিকআপ ভ্যানে মোট ১০ জন মাছ ব্যবসায়ী ছিলেন। সংঘর্ষে সামনের দিকে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন