হোমনায় দুই মরদেহ উদ্ধার
জয়নাল সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি :
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৭:২০ পিএম
ছবি : যুগেরচিন্তা
কুমিল্লার হোমনা উপজেলায় পৃথক স্থান থেকে কবির হোসেন (৭০) ও সাইজুদ্দিন (৩৫) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) বিকেলে লাশ দুটি উদ্ধার করা হয়।
মৃতরা হলেন, কবির হোসেন উপজেলার ভাষানিয়া ইউনিয়নের তিতিয়া গ্রামের মৃত শব্দর আলীর ছেলে ও সাইজুদ্দিন একই উপজেলার দুলালপুর ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জনা যায়, ‘মৃত দুজনই মানসিক রোগী ছিলেন। এদের একজনের হার্টের অসুখ ছিল। তিতিয়া রঘনাথপুর গ্রামের কবির হোসেন শনিবার রাতে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হতে পারে। সাইজুদ্দিনকে নিজ ঘরে রশিতে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয়। এ দুটি অস্বাভাবিক মৃত্যু নিয়ে জনমনে রহস্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।’
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘মৃত দুইজনই দীর্ঘদিন ধরে মানসিক রোগী ছিলেন। এদের মধ্যে তিতিয়া গ্রামের কবির হোসেনের মানসিক ও হার্টের অসুখ ছিল। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।,



