Logo
Logo
×

সারাদেশ

জাবিতে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল ছাড়াতে প্রশাসনের অভিযান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ পিএম

জাবিতে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল ছাড়াতে প্রশাসনের অভিযান

ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন্ন জাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের আবাসিক হল থেকে সরাতে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে আ ফ ম কামালউদ্দিন হলে এ অভিযান পরিচালিত হয়, যেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসন কয়েকটি বন্ধ কক্ষ সিলগালা করে এবং মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের রোববার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়। তবে নির্দেশ অমান্য করে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।

অভিযান শেষে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব হল থেকে বের হওয়ার সময় ৪৭ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী তার গাড়িতে আঘাত করেন, এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে তিনি গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন।

অভিযানে উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. মাহফুজুর রহমান, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, প্রক্টর এবং বিভিন্ন হলের প্রাধ্যক্ষসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কামালউদ্দিন হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “জাকসু নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে স্নাতকোত্তর শেষ হওয়া শিক্ষার্থীদের হল ছাড়তে অনুরোধ জানানো হয়েছে। তাদের হলে রেখে নির্বাচন পরিচালনা সম্ভব নয়। এ কারণে অভিযান চালানো হয়েছে। একে একে সব হলে এ অভিযান চলবে। তবে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং ট্রেজারার স্যারের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন