Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় দুই মামলা

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১০:৪৩ এএম

রাজশাহীতে একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় দুই মামলা

ছবি : সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নগরীর মতিহার থানায় মামলা দুটি রেকর্ড করা হয়।

মামলাগুলোর মধ্যে একটি হত্যা মামলা করেছেন নিহত মনিরা বেগমের মা শিউলী বেগম। অপরটি ইউডি মামলা করেছেন নিহত মিনারুল ইসলামের বাবা রুস্তম আলী। তবে এখনো কাউকে আসামি করা হয়নি। বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে শুক্রবার সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) ও দেড় বছরের মেয়ে মিথিলার মরদেহ উদ্ধার করে পুলিশ। মিনারুল কৃষিকাজ করতেন, তার স্ত্রী গৃহিণী ছিলেন। ছেলে মাহিম পড়াশোনা করত খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে।

পুলিশ জানায়, মিনারুল প্রথমে স্ত্রী ও সন্তানদের শ্বাসরোধে হত্যার পর নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার মরদেহের পাশে একটি চিঠি পাওয়া গেছে, যেখানে ঋণের কারণে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা লেখা রয়েছে। চিঠিসহ সব আলামত জব্দ করেছে পুলিশ।

মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণের কারণে এ ঘটনা ঘটেছে। তদন্ত চলছে। মরদেহগুলো রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন