Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে ব্যাগে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৩:৪৩ পিএম

গাজীপুরে ব্যাগে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকা থেকে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৮ আগস্ট) সকালে হাজীর বিরিয়ানি দোকানের সামনের রাস্তায় ব্যাগটি পড়ে ছিল।

জানা গেছে, হাজীর বিরিয়ানি দোকানের সামনে রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে বিষয়টি জানালে তারা দ্রুত ঘটনাস্থলে এসে ব্যাগটি খুলে এক ব্যক্তির মরদেহ দেখতে পায়। ভোররাতের দিকে ব্যাগটি কেউ সেখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। 

পুলিশ বলছে, মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন