Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১০:৩২ পিএম

গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা

ছবি : সংগৃহীত

গাজীপুরে মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ত চান্দনা চৌরাস্তা এলাকায় মসজিদ মার্কেটের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন।

নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামে। তিনি পরিবারসহ গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার কিছুক্ষণ আগে তুহিন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি গাজীপুর চৌরাস্তার বিশৃঙ্খল পথচারী চলাচলের দৃশ্য তুলে ধরে লিখেন—“যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা।” ভিডিও পোস্টের পরপরই তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসেন। ঠিক তখনই কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন