Logo
Logo
×

সারাদেশ

ভোট নিরপেক্ষ করতে সার্বিক সহযোগিতার করবে বিএনপি: রিজভী

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৭:০৪ পিএম

ভোট নিরপেক্ষ করতে সার্বিক সহযোগিতার করবে বিএনপি: রিজভী

ভোট নিরপেক্ষ করতে বিএনপি সব ধরনের সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমানবিধ্বস্তের ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমানবিধ্বস্তের ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, নির্বাচন কমিশনে প্রধান উপদেষ্টা চিঠি দেওয়ায় প্রস্তুতি শুরু হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের কাছে দেশের জনগণ একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আশা করে। ভোট নিরপেক্ষ হতে সব ধরনের সার্বিক সহযোগিতার করবে বিএনপি।

এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণ ইস্যুকে কেন্দ্র করে তিনি বলেন, তারা যে কোনো জায়গায় যেতেই পারে। কিন্তু সে বিষয় নিয়ে লুকোচুরির কিছু নেই। গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদ পতনের আন্দোলনে যারা মূল ভুমিকা পালন করেছে, তাদের কাছ থেকে দেশের জনগণ কোনো ধরনের ষড়যন্ত্র ও লুকোচুরি আশা করে না। সামনের দিনে জনগণ দেশে এমন শাসন ব্যবস্থা দেখতে চায়, যেখানে সরকারের প্রতিক্ষেত্রে জবাবদিহিতা থাকে। জবাবদিহিতা না থাকলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

এদিন নিহত মাসুমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে আমরা বিএনপি পরিবার। একইসঙ্গে নিহতের ছেলে আব্দুল্লাহর পড়ালেখার দায়িত্ব নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন