Logo
Logo
×

সারাদেশ

তাড়াশে পুকুরের পানিতে ডুবে মৃত্যু

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৫:০৬ পিএম

তাড়াশে পুকুরের পানিতে ডুবে মৃত্যু

ছবি-যুগের চিন্তা

সিরাজগঞ্জের তাড়াশে পুকুরের পানিতে ডুবে হামিদা খাতুন (১৮)  নামের একজনের মৃত্যু হয়েছে। মঙ্গবার (৫ আগস্ট) সকালে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের ললুয়া কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হামিদা খাতুন ওই গ্রামের মো,আব্দুল হামিদেও মেয়ে।

নিহতের পরিবার জানায়,মঙ্গবার সকালে হামিদা খাতুন নিজ বাড়ির পুকুওে গোসল করতে যায়।

হামিদা খাতুন পুকুর ঘাটে দাঁড়ানোর পর পাঁকা ঘাটের শেওলায় পিছলে পুকুরের পানিতে পড়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন পানিতে খোঁজাখুজি কওে হামিদা খাতুনকে উদ্ধার করে খালকুলা ওহী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হামিদা খাতুনকে মৃত ঘোষণা করেন।

হামিদা খাতুনের বাবা মো,আব্দুল হাদিম জানান,মঙ্গবার সকালে বাড়ির পাশে পুকুরের ঘাটে গোসল করতে যায়। ওই সময় হামিদার পা পিছলে পানিতে তলিয়ে যায়। 

তাড়াশ খানার অফিসার ইনচার্জ (ওসি) মো, জিউয়ার রহমান জানান,পানিতে ডুবে একজনের মৃত্যু হছেয়ে বিষয়টি জানতে পেরেছি ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন