Logo
Logo
×

সারাদেশ

টাঙ্গাইলে এনসিপির ‘জুলাই পদযাত্রা’, নিরাপত্তা জোরদার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১২:৩৫ পিএম

টাঙ্গাইলে এনসিপির ‘জুলাই পদযাত্রা’, নিরাপত্তা জোরদার

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) টাঙ্গাইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে পদযাত্রা ও সমাবেশ। শহরের বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন, তোরণ ও পোস্টারে ছেয়ে গেছে সড়কগুলো—আয়োজনে প্রস্তুত নেতাকর্মীরা।

পদযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন, নিরাপত্তায় রয়েছে ৯ শতাধিক পুলিশ সদস্য, যার মধ্যে এপিবিএনের রয়েছে ৭০ জন।

এর আগে সোমবার রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী টাঙ্গাইলে এসে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন এবং কৃষকদের সঙ্গে সংলাপে অংশ নেন।

মঙ্গলবার আসছেন আরও কেন্দ্রীয় নেতারা, যার মধ্যে রয়েছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, সারোয়ার নিভা এবং ডা. তাজনুভা জাবিন।

উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী জানিয়েছেন, “জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কদের পদচারণায় আবারও গর্জে উঠবে বিপ্লবী টাঙ্গাইল। পদযাত্রায় ২০-২৫ হাজার মানুষের অংশগ্রহণ হবে বলে আশা করছি।”

পদযাত্রাটি সকাল সাড়ে ১০টায় শামসুল হক তোরণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ের কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হবে।

তিনি আরও বলেন, “নিরালা মোড় শুধু একটি মোড় নয়, এটি ২০২৪ সালের ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনের জ্বলন্ত সাক্ষী। সেই ইতিহাস পুনরায় স্পর্শ করবে এনসিপি’র আজকের পদযাত্রা—রচিত হবে এক নতুন সময়ের রাজনৈতিক অধ্যায়।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন