Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে শাপলা ফুল কেড়ে নিল দুই শিক্ষার্থীর প্রাণ

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি :

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৯:৫৯ পিএম

কুড়িগ্রামে শাপলা ফুল কেড়ে নিল দুই শিক্ষার্থীর প্রাণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাপলা ফুল কেড়ে নিল দুই শিক্ষার্থীর জীবন। তাদের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় এ দূঘর্টনা ঘটে। 

নিহত দুই শিশু ওই এলাকার আলম মিয়ার মেয়ে

আশা মনি (১১) ও একই এলাকার আবু-বক্কর সিদ্দিকের মেয়ে সুমাইয়া (১১)। নিহত আশামনি ও সুমাইয়া উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের অকাল মৃত্যুতে দুই পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

স্থানীয় রতন চন্দ্র রায়সহ অনেকেই জানান, সোমবার শেষ বিকালে পরিবারের অজান্তে দুই শিক্ষার্থী বাড়ি থেকে বেরিয়ে পড়েন । সন্ধ্যা হয়ে যাচ্ছে তবুও দুই শিক্ষার্থী বাড়িতে আসেনি। এই দুই শিক্ষার্থী কোথায় গেল এ নিয়ে চিন্তিত হয়ে পড়েন দুই পরিবার। পরে গ্রামের বিভিন্ন প্রান্তে দুই পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। 

এক পর্যায়ে কোথাও খুঁজে না পাওয়ায় বাড়ী থেকে দুইশ গজ দুরে খাসের দোলায় ভুট্ট মিয়ার পুকুরে খুঁজতে যান। পরে ওই পুকুরে রাতে লাইটের আলোয় দেখতে পান দুই শিক্ষার্থী মরদেহ ভাসছে। পরে স্থানীয়রা ওই পুকুর থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। দুই শিক্ষার্থী পুকুরের শাপলা ফুল তুলে গিয়েছেন বলে পরিবার ও স্থানীয় বাসিন্দারা ধারণা করেছেন।

এ বিষয়ে কথা হলে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম রাত ৮ টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন