বগুড়ায় ৮১০ চায়নিজ ফোল্ডিং চাকু ও দুই চাপাতি উদ্ধার
বগুড়া প্রতিনিধি :
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১২:২৫ পিএম
ছবি - পুলিশের বিশেষ অভিযানে ৮১০ পিস চায়নিজ ফোল্ডিং চাকু ও দুটি চাপাতি উদ্ধার করা হয়
বগুড়া শহরের বিভিন্ন দোকানে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮১০ পিস চায়নিজ ফোল্ডিং চাকু ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন মার্কেটে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) শাখা ও থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় দোকানদারদের এ ধরনের চাকু ও ছোরা কেনাবেচা ও মজুদ সম্পর্কে সতর্ক করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষকে ফোল্ডিং চাকুর অপব্যবহার সম্পর্কে সচেতন করা হয়।
রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, “আইনশৃঙ্খলা রক্ষার্থে ধারালো অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”



