Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে দুর্বৃত্তের আগুনে পুড়ল বাস

Icon

চট্টগ্রাম প্রতিনিধি :

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৮:২৭ পিএম

চট্টগ্রামে দুর্বৃত্তের আগুনে পুড়ল বাস

ছবি - সংগৃহীত

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপণে কাজ করছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন, বাসটিতে আগুন কেউ দিয়েছে নাকি নিজে থেকে আগুন ধরেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

চট্টগ্রামে এনসিপির জুলাই পদযাত্রাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে এ ধরনের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।




Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন