Logo
Logo
×

সারাদেশ

গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি, নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৩:৫৫ পিএম

গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি, নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না

ছবি- পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

কক্সবাজারের শহীদ দৌলত ময়দানে শনিবার (১৯ জুলাই) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে গডফাদারতন্ত্রের শাসন ছিল দীর্ঘদিন। শেখ হাসিনাকে ‘গডফাদার’ আখ্যা দিয়ে তিনি জানান, তাঁর নেতৃত্বে পুরো দেশব্যাপী ছোট ছোট গডফাদারের উত্থান ঘটেছিল। কিন্তু এনসিপির আন্দোলনের মাধ্যমে সেই ব্যবস্থার অবসান ঘটেছে বলে দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “আমরা মায়িয়াতন্ত্র, পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্র সবকিছুকে বাংলাদেশের মাটি থেকে উচ্ছেদ করতে চাই। জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।” তিনি উল্লেখ করেন, এনসিপি ঘোষণা দিয়েছিল—হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত হবে বাংলাদেশের জনগণের আওতায়। কক্সবাজারের মানুষের সংগ্রাম ও সাহসিকতাকে তিনি জাতির উন্নয়নের ভিত্তি হিসেবে অভিহিত করেন।

পর্যটনশিল্পের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “কক্সবাজারের অপার সম্ভাবনাকে আমরা যথাযথ মর্যাদা দিতে পারিনি। এখানে জনগণের অংশগ্রহণ ছাড়া পর্যটন শিল্প বিকাশ সম্ভব নয়। এখন পর্যন্ত পর্যটনের নামে লুটপাট হয়েছে। আমরা চাই পরিবেশবান্ধব ও জনগণের অধিকার নিশ্চিত করা এক নতুন কক্সবাজার।”

এই পথসভায় এনসিপি দেশব্যাপী গণতান্ত্রিক কাঠামো পুনর্নির্মাণ এবং জনগণের সম্পৃক্ততায় উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন