Logo
Logo
×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৪:৩২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় 'পরিকল্পিত বনায়ন করি,সবুজ বাংলাদেশ গড়ি’—প্রতিপাদ্য নিয়ে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১ টায় পৌর মুক্তমঞ্ছ (কাচারিপাড়) জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ (১৪-২৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে সপ্তাহব্যাপী এই বৃক্ষ মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাও মোবারক হোসাইন, বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জুনায়েদ হাসান।

বৃক্ষরোপন সপ্তাহব্যাপী মেলা উদ্ভোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, জেলা ও উপজেলা অধীন দপ্তরসংস্থায় কর্মরত এবং বিভিন্ন স্কুলের শিক্ষকশিক্ষার্থী, বিএনসিসিস্কাউট্সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । 

কৃষকশিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ, ঔষুধিফুল গাছের চারা তুলে দেওয়া হয়। মেলায় বিভিন্ন ধরনের গাছের চারা নিয়ে ২০টি নার্সারির স্টল বসছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন