Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

Icon

নরসিংদী প্রতিনিধি:

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৮ পিএম

নরসিংদীতে মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নরসিংদীর সদর উপজেলায় সাজিদ হোসেন নামে এক মাদকব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটা টেকপাড়া গ্রামে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাজিদ হোসেন (২২) বাগহাটা গ্রামের আব্দুল আজিজের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

স্বজনদের অভিযোগ, দুলাল ও তার সহযোগীরা সাজিদকে আটকে রেখে নির্যাতন করে হত্যা করে পালিয়ে গেছে। তাকে পাঁচদিন ধরে নির্যাতন করেছে। তাকে বাঁচাতে নগদ ৫০ হাজার টাকা দিতে বলা হয়েছিল। পরিবারের কাছে টাকা না থাকায় দুলাল বাড়ির দলিল নিতে চেয়েছিল। শনিবার তার বাড়িতে গেলেও তাকে দেখতে দেয়নি। রোববার সকালে সাজিদের মৃত্যুর খবর পেয়ে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে শেখেরচর ফাঁড়ির ও সদর থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্বজনরা আরও অভিযোগ করে জানান, টেকপাড়া গ্রামের আতাউরের ছেলে মাদককারবারি ও একাধিক মামলার আসামি দুলাল এখন স্থানীয় রাজনৈতিক নেতাদের অনুসারীসাজিদকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পরিবারের কাছ থেকে ছিনিয়ে মাদকব্যবসায় সহযোগী বানিয়েছে দুলালধারণা করা হচ্ছে, তাদের ব্যবসার রাস্তাঘাট চিনে ফেলায় এখন তারাই তাকে হত্যা করে পালিয়ে গেছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের শিকার হওয়া যুবকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সেই সঙ্গে যাদের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে তারাও চিহ্নিত মাদক ব্যবসায়ী। তবে কি কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করছে পুলিশ।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন