Logo
Logo
×

সারাদেশ

রাঙ্গামাটিতে এক শিক্ষার্থীর ম্যালেরিয়ায় মৃত্যু

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি :

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৭:২৪ পিএম

রাঙ্গামাটিতে এক শিক্ষার্থীর ম্যালেরিয়ায় মৃত্যু

ছবি-যুগের চিন্তা

রাঙ্গমাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত  হয়ে এক শিক্ষার্থীয় মারা গেছে। ওই  শিক্ষার্থীর নাম সুদীপ্তা চাকমা (১১) তার বাড়ি রাঙ্গামাটি শহরের নিকটবর্তী বন্দুকভাঙা ইউনিয়নের লেখ্যুংছড়া গ্রামে।  শনিবার রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়েছে।  সে বন্দুকভাঙা উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে জানা  গেছে।  

এলাকাবাসী  সূত্রে জানা গেছে, সে  গত এক সপ্তাহ ধরে অসুস্থ ছিল । ম্যালেরিয়া পরীক্ষা না করে চিকিৎসা দেওয়া হয়। পরে স্থানীয় এক এনজিও কর্মীর মাধ্যমে রক্ত পরীক্ষা করানো হয়। এতে  ম্যালেরিয়া ধরা পড়ে।

শনিবার সকালে ওই শিক্ষার্থীর  অবস্থার অবনতি হলে রাঙ্গামাটি জেনারেলে  ভর্তি করানো হয়।  সেখানে তার মৃত্যু হয়।  রাঙ্গামাটি সিভিল সার্জন এর নিকট এই বিষয়ে  কথা বললে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন । রোগিটি  হাপাতালে আনার পর চিকিৎসা দেওয়ার পূর্বে মারা গেছে বলে জানান।  

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর খান বলেন, ‘আমরা মেয়েটির অবস্থা দেখে জরুরি ভর্তি করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। কিন্তু একেবারে শেষ মুহুর্তে নিয়ে আসা হয়েছে। ভর্তি করে চিকিৎসা দেওয়ার  আগেই মারা যায় ।  রাঙ্গামাটিতে চলতি বছর এটি প্রথম ম্যালেরিয়ায় মারা গেল। ২০১৬ সাল থেকে রাঙ্গামাটিতে ম্যালেরিয়া শূন্য কোটায় নিয়ে আসা হয়েছে। দীর্ঘ ৯ বছর পর নতুন  ম্যালেরিয়া দেখা দিল । 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন