Logo
Logo
×

সারাদেশ

মাধবদীতে চাঁদাবাজের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৭:৪০ পিএম

মাধবদীতে চাঁদাবাজের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ছবি-যুগের চিন্তা

নরসিংদীর মাধবদীতে ছাত্র সমাজের উদ্যোগে চাঁদাবাদ ,সন্ত্রাসী ও খুনীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বাদ জোহর বড় মসজিদ থেকে এ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শীতলাবাড়ি মোড়,বাসস্ট্যান্ড হয়ে পৌরসভার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

এ বিক্ষোভ মিছিলে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শাকিল আহমেদ, মাহফুজ আলম, নাঈম ও মো.মারুফ হোসেন,এনসিপি নেতা ইঞ্জিনিয়ার মো.আশরাফুল আলম,গণতান্ত্রিক ছাত্র সংসদের মাহমুদুল হাসান রাকিবসহ বাংলাদেশ ইসলামি আন্দোলনের  নেতৃবৃন্দ ।

এ সময় তারা জায়গায় জায়গায় চাঁদা কেন? পাথর মেরে আমার ভাইকে মারলো কেন? চাঁদা লাগলে চাঁদা নে,আমার ভাইকে ফেরত দে। রশি লাগলে রশি নে,ধইড়া ধইড়া ফাঁসি দে, ইত্যাদি স্লোগান দেয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন