Logo
Logo
×

সারাদেশ

নিখোঁজের ৫ দিন পর পাটক্ষেতে মিলল শিশুর মরদেহ

Icon

সাব্বির হোসেন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৪:৪২ পিএম

নিখোঁজের ৫ দিন পর পাটক্ষেতে মিলল শিশুর মরদেহ

কিশোরগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর পাটক্ষেত থেকে রোজা মনি (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুলাই) সকালে বাড়ির পেছনে বাচ্চু মিয়ার পাটক্ষেত থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রোজা মনি সদর উপজেলার মারিয়া ইউনিয়নের চরমারিয়া গ্রামের মোহাম্মদ সুমন মিয়ার মেয়ে।

রোজা মনির ফুপাতো ভাই নাইম মিয়া জানান, রোজা মনি নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। শুক্রবার সকালে স্থানীয় এক ব্যক্তি বাড়ির পেছনে পাটক্ষেতের পাশের জমিতে ঘাস কাটতে গেলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় খুঁজতে গিয়ে রোজা মনির মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

https://www.facebook.com/share/v/15efT7UghB/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন