Logo
Logo
×

সারাদেশ

জুলাই সনদ ছাড়া দেশে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না: নাহিদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৪:১০ পিএম

জুলাই সনদ ছাড়া দেশে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না: নাহিদ

ছবি : সংগৃহীত

বিচার ও সংস্কারমূলক পদক্ষেপ এবং জুলাই সনদ ছাড়া দেশে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

সোমবার (৭ জুলাই) সকালে রাজশাহীতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র এক কর্মসূচিতে অংশগ্রহণকালে তিনি বলেন, “আমরা ৫ আগস্ট পর্যন্ত অপেক্ষা করব—এই সময়ের মধ্যেই আশা করি সরকারসহ সব পক্ষ জাতীয় ঐকমত্যে পৌঁছে জুলাই সনদ ঘোষণা করবে।”

এনসিপি শুরু থেকেই দাবি জানিয়ে আসছে—জুলাই শহীদ ও গণঅভ্যুত্থানের আদর্শ ধারণ করে একটি ‘জুলাই সনদ’ প্রণয়ন করতে হবে, এবং সেটিকে সংবিধানের অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে—

  • শহীদ ও যোদ্ধাদের স্বীকৃতি
  • জুলাই গণঅভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করা
  • বিচার ও কাঠামোগত সংস্কার বাস্তবায়ন

তরুণপ্রজন্মভিত্তিক রাজনৈতিক দল এনসিপি এই দাবির পক্ষে এক মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি হাতে নিয়েছে। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামের এ কর্মসূচি শুরু হয় ১ জুলাই, সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে। গত ছয় দিনে তারা ইতোমধ্যে ১৪টি জেলা অতিক্রম করেছে।

সোমবার পদযাত্রাটি নাটোর হয়ে সিরাজগঞ্জ ও পাবনায় অগ্রসর হওয়ার কথা রয়েছে। ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস পর্যন্ত এই পদযাত্রা চলবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন