Logo
Logo
×

সারাদেশ

বাংলাদেশকে অবশ্যই নতুন করে তৈরি করতে হবে: নাহিদ ইসলাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৫:১১ পিএম

বাংলাদেশকে অবশ্যই নতুন করে তৈরি করতে হবে: নাহিদ ইসলাম

ছবি- সংগৃহীত

রোববার সকালে নওগাঁর রাণীনগর উপজেলার কুজাইল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত পদযাত্রায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন ও দুর্নীতির সমস্যা চিরতরে দূর করতে হবে। শুধু সরকার পরিবর্তন নয়, কাঠামোগত সংস্কার ছাড়া কোনো রাজনৈতিক দলকে এসব সমস্যার পুনরাবৃত্তি করতে দেওয়া হবে না।”

ব্যবসায়ী, দোকানদার ও স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময়ের সময় তিনি বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের ১৫ বছরের শাসনে মানুষ নানা দুর্ভোগে পড়েছে। জুলাই আন্দোলনে ছাত্র-জনতা জীবন দিয়েছেন, এখন সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার।”

তিনি জানান, জুলাই আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে এনসিপি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি গ্রহণ করেছে, যা ৬৪ জেলায় পর্যায়ক্রমে অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন, মতবিনিময় এবং নতুন রাষ্ট্র কাঠামোর আহ্বান জানানো হচ্ছে।

নাহিদ ইসলাম আরও বলেন, “২০২৪ সাল আমাদের নতুন স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। আমরা মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেখা করেছি, যারা ১৯৭১ সালে যুদ্ধ করেছেন। এবার আমাদের সংগ্রাম প্রশাসনিক ও সাংবিধানিক সংস্কারের জন্য।”

জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি বলেন, “সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে আবু সাঈদসহ বহু শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়। এরপর সারা দেশে গণআন্দোলন ছড়িয়ে পড়ে। ৫ আগস্টের লং মার্চে কোটি মানুষ অংশ নেয়, গণভবন ঘেরাও হয় এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান।”

পদযাত্রায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় নেতা মাহমুদা দোলা, নওগাঁ জেলার প্রধান সমন্বয়কারী মুনিরা শারমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া রাণীনগর উপজেলা রিকশা ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শামীউল আলম খান তুষারও উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন