Logo
Logo
×

সারাদেশ

৩ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, পাহাড়ধসের শঙ্কা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১২:২৫ পিএম

৩ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, পাহাড়ধসের শঙ্কা

ছবি- সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে।

রোববার (৬ জুলাই) সকালে আবহাওয়াবিদ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির ফলে ভূমিধসের ঝুঁকি রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম মহানগরীর কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন