Logo
Logo
×

সারাদেশ

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা

Icon

কুমিল্লা প্রতিনিধি :

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১২:৩১ পিএম

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা

ছবি - মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে

কুমিল্লার মুরাদনগরে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রুবি আক্তার, তার মেয়ে জোনাকী ও ছেলে রাসেল।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাহফুজুর রহমান জানান, মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে স্থানীয় গ্রামবাসী বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কড়ইবাড়ি গ্রামে রাসেলের পরিবারের চার সদস্যকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে রুবি, জোনাকী ও রাসেল নিহত হন। আহত হন পরিবারের আরও এক সদস্য। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। 


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন