Logo
Logo
×

সারাদেশ

মানিকগঞ্জে আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৩:১৩ পিএম

মানিকগঞ্জে আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জে সংর্ঘষের ঘটনায় আহত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু মারা গেছেন।

রোববার (৪ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়।

রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন মানিকগঞ্জে আন্দোলনকারী, পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় মাথায় ইটের আঘাতে গুরুতর আহত হন তায়েবুর রহমান।

উল্লেখ্য, গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন