Logo
Logo
×

সারাদেশ

গা‌ছের আগুন নেভাতে ব্যর্থ ফায়ার সার্ভিস

Icon

কু‌ড়িগ্রাম প্রতিনিধি :

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৩:২৪ পিএম

গা‌ছের  আগুন নেভাতে ব্যর্থ ফায়ার সার্ভিস

ছবি-সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারীতে শতবর্ষী এক করইগাছের ভেতরে আগুন জ্বলতে দেখা গেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে নানা আলোচনা শুরু হ‌য়ে‌ছে। দমকলবাহিনী গিয়ে সেই গাছের আগুন নেভাতে ব্যর্থ হয়েছে। 

আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে এমন বিস্ময়কর ঘটনাটি ঘটেছে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেলস্টেশন এলাকায়।

এ ঘটনা সকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হলে উপজেলার বিভিন্ন এলাকার লোকজন, স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা ছুটে আসেন দেখতে। 

গা‌ছের ভেত‌রে আগুন দেখ‌তে আসা কাজলী বেগম, মোস‌লেম উদ্দিন ব‌লেন, আমরা লোকমুখে খবর পাই যে রমনায় গাছে আগুন লেগেছে। তাই এসে দেখি আসলেই ঘটনা সত্যি, গাছে আগুন লেগেছে। এ আগুন কোথা থেকে এলো বা কে লাগাইল আমরাও বুঝতে পারছি না।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক জানান, সম্ভবত কেউ গাছটির ভেত‌রে আগুন লাগা‌তে পা‌রে। ‌ত‌বে যে‌হেতু গাছ‌টি রেলওয়ের জায়গায়। আমরা সকালে গিয়েছিলাম পরে ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য সব দিক থেকে চেষ্টা করেও আগুন নেভা‌তে পা‌রে‌নি। পরে রেলওয়ে ও বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে, এখন তারা সিদ্ধান্ত নেবে গাছটির ব্যাপারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন