Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু উদ্ধার

Icon

গাজীপুর প্রতিনিধি :

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১২:২৩ পিএম

গাজীপুরে হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু উদ্ধার

ছবি - চুরি যাওয়া শিশু উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে তিন বছর বয়সি এক শিশু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩০ জুন) বিকেলে হাসপাতালের ৯মতলা থেকে এ চুরির ঘটনা ঘটে। চুরির ৬ ঘণ্টা পর তাকে উদ্ধার করেন আনসার বাহিনীর সদস্যরা

হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসার উদ্দেশ্যে সোমবার সকালে হাসপাতালে আসেন এক নারী। সঙ্গে ছিল তার ৩ বছর বয়সি ছেলে।

শিশুটির মা চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় সে তার খালা ও নানির কাছে ছিল। কিন্তু হঠাৎ শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিক-সেদিক খোঁজাখুঁজি করে না পাওয়ায় বিষয়টি আনসার সদস্যদের জানানো হয়।

খবর পেয়ে পুরো হাসপাতালে নজরদারি বাড়ান আনসার সদস্যরা। প্রায় ৬ ঘণ্টা খোঁজার পর বিকেলে হাসপাতালের সামনে একটি রিকশা থেকে উদ্ধার করা হয় শিশুটিকে।

এ সময় শিশুটির সঙ্গে এক অপরিচিত ব্যক্তি ছিলেন। আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালিয়ে যান। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালের আনসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ডিউটিরত অবস্থায় এক নারী অভিযোগ করেন যে, ৯মতলা থেকে তাদের একটি ছেলে হারিয়ে গেছে। তখনই পুরো হাসপাতালে আনসার সদস্যদের নিয়ে অভিযান শুরু করি। অভিযানের একপর্যায়ে দুপুর ৩টার দিকে হাসপাতালের সামনে একটি রিকশা থেকে বাচ্চাটিকে উদ্ধার করি। সঙ্গে থাকা লোকটিকে ধরতে গেলে সে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি।

প্রাথমিকভাবে পালিয়ে যাওয়া লোকটিকে অপহরণকারী দলের সদস্য বলে ধারণা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালটির পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। হাসপাতালে আরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে তিনি জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন