Logo
Logo
×

সারাদেশ

টেকনাফ মেরিন ড্রাইভে মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

Icon

কক্সবাজার প্রতিবেদক :

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০২:৫৯ পিএম

টেকনাফ মেরিন ড্রাইভে মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

কক্সবাজারের -টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৯ জুন) দুপুরের দিকে টেকনাফ মেরিন ড্রাইভ বাহারছড়া ৭ নম্বর ওয়ার্ড মাথা ভাঙা সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত যুবক পেকুয়া মগনামা ইউনিয়নের আবুল ফয়েজের ছেলে মো. পারভেজ মোশাররফ ও আহত যুবক চকরিয়া এলাকার সাইদি।

বাহারছড়া তদন্ত কেন্দ্রে ইনচার্জ (পুলিশ পরিদর্শক) শোভন কুমার শাহা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ রবিবার  দুপুরের দিকে কক্সবাজার -টেকনাফ মেরিন ড্রাইভ বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মাথাভাঙা অংশের সড়কে একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক মো. পারভেজ মোশাররফ ঘটনাস্থলে নিহত হয়।  তার সঙ্গে তাকা সাইদি নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছে। আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।  নিহত যুবকের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন