Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

Icon

বগুড়া অফিস :

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১১:২৮ এএম

বগুড়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

ছবি-সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। বুধবার রাতে শাজাহানপুর থানার বেতগাড়ী গ্রামে ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে ফটকি ব্রীজের উত্তরে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম আনোয়ার হোসাইন (৩১)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার দূর্গাপুর গ্রামের খোয়াজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বগুড়ার শাজাহানপুর থানার সাজাপুর আকন্দপাড়ায় ভাড়া থাকতেন। তিনি পেশায় ছিলেন রেনেটা কোম্পানির এ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউটর।  এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক। 

পুলিশ কর্মকর্তা জানান,স্থানীয় এক ব্যক্তি মরদেহ দেখে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে শাজাহানপুর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে। বিষয়টি হাইওয়ে থানা পুলিশকেও জানানো হয়। পরে হাইওয়ে থানা পুলিশের একটি দল ভোর সাড়ে ৫টায় ঘটনাস্থলে এসে দেখে মরদেহে রোড এক্সিডেন্টের কোনও আলামত নেই।

তদন্তে দেখা যায়, নিহত আনোয়ারের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ডান স্তনের পাশে, বুকের নিচে, ডান হাতের কনুই এবং কব্জির মাঝামাঝি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।

নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন