Logo
Logo
×

সারাদেশ

সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৫, ১১:৪৪ এএম

সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বলরামপুরে ইসলাম (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার ভোরে রায়দৌলতপুর ইউনিয়নের বলরামপুর বাজারের পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত ইসলাম বেলকুচির ভাঙ্গাবাড়ি ইউনিয়নের বিশ্বাস বাড়ির মনিরুল ইসলামের ছেলে। মরদেহ সুরতহাল শেষে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে উপ-পরিদর্শক আবদুল মান্নান জানান। 


কামারখন্দের ওসি আব্দুল লতিফ জানান, ‌পূর্বশত্রুতার জেরে বৃহস্পতিবার রাতে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন জানান, নিহতের পরনে জিন্স প্যান্ট ও টি শার্ট ছিল। হত্যাকারীরা হত্যা নিশ্চিত করে পালিয়ে গেছে।



Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন