Logo
Logo
×

সারাদেশ

প্রাইভেট পড়ে ফেরার পথে দুই শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার এক

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১২:৩২ পিএম

প্রাইভেট পড়ে ফেরার পথে দুই শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার এক

ছবি-সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার সরিষা ইউনিয়নের নওড়া বনগ্রামে শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিকা‌লে ওই দুই শিক্ষার্থীর প‌রিবার থানায় মামলা দা‌য়ের ক‌রে‌ ব‌লে রাজবাড়ীর সহকা‌রী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার জানিয়েছেন।
মামলার আসামিদের একজন হাসমত আলী (১৮) কশবামাজাইল ইউনিয়নের কুঠিমালয়াট গ্রামের জেহের আলী মণ্ডলের ছেলে। আরেকজনের বাড়িও একই এলাকায়। সে অপ্রাপ্ত বয়ষ্ক (১৭) হওয়ায় তার নাম-পরিচয় প্রকাশ করা হলো না।
মামলার বরাতে সহকা‌রী পু‌লিশ সুপার দেবব্রত সরকার বলেন, অষ্টম শ্রেণি পড়ুয়া ওই দুই ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফির‌ছি‌ল। পথে নওড়া বনগ্রাম এলাকায় হাসমত ও আরেক কিশোর তাদের পথরোধ করে পাশের পানের বরজে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে ওই দুই শিক্ষার্থীকে হত্যার হুমকিও দেওয়া হয়।

মামলার দুই আসা‌মির ম‌ধ্যে এরইম‌ধ্যে একজন‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন