Logo
Logo
×

জলবায়ু

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৯:৪০ এএম

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

ছবি- সংগৃহীত

আজ সারা দেশে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় আজ সকাল থেকে মেঘলা আকাশের আভাস থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজকের দিনজুড়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৬টায় প্রকাশিত ১২ ঘণ্টার বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। যদিও গরমের মাত্রা কিছুটা কমতে পারে, তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের অস্বস্তি থেকেই যাবে।

দেশের বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে, সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। 

আরএস/


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন