Logo
Logo
×

জলবায়ু

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৬:০৪ পিএম

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

আবহাওয়া অধিদপ্তর বলেছে, সাত জেলায় রোববার সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন