Logo
Logo
×

রাজধানী

ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার পর টুকরো করে বালি চাপা : গ্রেপ্তার ১

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৩:৫৫ পিএম

ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার পর টুকরো করে বালি চাপা : গ্রেপ্তার ১

রাজধানীর সবুজবাগের ভাইকদিয়া এলাকায় মো. জাকির হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার পর তিন টুকরো করে বালু চাপা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টার দিকে বালু চাপা অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জাকির হোসেন প্লাস্টিকের বোতলের ব্যবসা করতেন।

বিষয়টি নিশ্চিত করেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী।

তিনি জানান, আজ সকালে খবর পেয়ে সবুজবাগের ভাইকদিয়া এলাকায় একটি বালুর ডিবিতে চাপা দিয়ে রাখা টুকরো করা মরদেহটি উদ্ধার হয়। এলাকাবাসী বিষয়টি পুলিশকে খবর দিয়েছিল। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের ভাই শফিকুল জানান, আমার ভাই জাকির প্লাস্টিকের বোতলের ব্যবসা করতেন। সে পরিবার নিয়ে মানিকনগর এলাকায় ভাড়া থাকতেন। গত বুধবার রাতে আজাহার নামের এক প্রতিবেশী আমার ভাই জাকিরকে ডেকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। আমি আমার ভাইয়ের হত্যার সঠিক বিচার চাই বলে কান্না ভেঙে পড়েন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন